তিনটি করাতকলের যন্ত্রাংশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত তিনটি করাতকলে গত শনিবার সকালে অভিযান চালিয়ে এগুলোর যন্ত্রাংশ ও কাঠ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার কেএনবি বাজারে স্থানীয় আফাজ উদ্দিন, লোকমান হোসেন ও মো. বাদল তিনটি করাতকল বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসন ও বন কর্মকর্তাদের কাছে অভিযোগ করে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ বন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি করাতকলের যন্ত্রাংশ খুলে জব্দ করা হয়। এ সময় করাতকলে থাকা কাঠও জব্দ করা হয়।চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মো. সফিউদ্দিন জানান, বন এলাকার কাছে কোনো ধরনের করাতকলের ব্যবসা করা যাবে না। বিধিনিষেধ থাকা সত্ত্বেও তাঁরা লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছিলেন।