তিনটি কাঁচাবাজার ফরমালিনমুক্ত করতে যন্ত্র আমদানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিনটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে তিনটি কাঁচাবাজারের জন্য তিনটি যন্ত্র আমদানি এবং প্রয়োজনীয় রাসায়নিক কিনতে অর্থ সংগ্রহ করা হয়েছে। খরচের সব অর্থ চট্টগ্রামের চারটি ধনাঢ্য ব্যবসাপ্রতিষ্ঠান অনুদান হিসেবে দিচ্ছে বলে জানা গেছে।গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে এ-সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিএসটিআইয়ের একজন কর্মকর্তা এবং তিনটি কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। নগরের কাজীর দেউরি, চৌমুহনীর কর্ণফুলী ও ষোলশহর ২ নম্বর গেটের কর্ণফুলী বাজারকে ফরমালিনমুক্ত করা হচ্ছে।উপপুলিশ কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ইস্পাহানী গ্রুপ, কেডিএস গ্রুপ, ওয়েল গ্রুপ ও স্মার্ট জিনস নামের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ ব্যাপারে অর্থ দিয়ে সহযোগিতা করছেন।কাজীর দেউরি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘ফরমালিনমুক্ত বাজার চালু হলে আমাদের কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় অনেক বেড়ে যাবে। এ সুযোগে আমাদের কেউ মাছ-মাংস বা কাঁচা সবজির দর বাড়াতে পারবে না। কারণ, এর খরচ পুলিশের মাধ্যমে চট্টগ্রামের বড় ব্যবসায়ীরা দিচ্ছেন।’