তিনটি কারখানাকে ৪৭ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের তিনটি কারখানাকে ৪৭ লাখ ১১ হাজার ৭৪০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহমঞ্চদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশদূষণের দায়ে গাজীপুর সদরের লাবিব ডাইং মিলস লিমিটেডকে ২৯ লাখ ৯৫ হাজার ২০০ টাকা, গাছা এলাকার রাজ ওয়াশিং প্ল্যান্ট কারখানাকে ১৫ লাখ এক হাজার ৫০০ টাকা ও পুবাইলের এপিএস অ্যাপারেল লিমিটেডকে দুই লাখ ১৫ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশদূষণ-বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর।