তিনটি দোকানের মালামাল পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার দস্তগীর সেন্টারের নিচতলায় গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার দস্তগীর সেন্টারের নিচতলায় গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি বিপণিবিতানের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ি ও নৌযানের যন্ত্রাংশ বিক্রি করা তিনটি দোকানের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী এলাকার দস্তগীর সেন্টার নামের ছয়তলা ভবনের নিচতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। নগরের তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ১৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বিপণিবিতানের নিচতলায় থাকা তারা মেরিন পার্টস, মা মেশিনারি স্টোরস ও জাফরি ট্রেডার্স নামের তিনটি দোকান পুড়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, আগুনে তিনটি দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোয় টায়ার ও টিউব ছিল। আগুনে বিপণিবিতানে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।