তিনটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, রাত দুইটার দিকে একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের একটি কাপড়ের ও একটি আসবাবের দোকানে ছড়িয়ে পড়ে। চরজব্বার থানার পুলিশ ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু তাঁরা যাওয়ার আগেই আগুন নেভানো সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মমিন বলেন, আগুনে তিনটি প্রতিষ্ঠানের কমপক্ষে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। নোয়াখালী অফিস