তিনটি নৌকাডুবি নিখোঁজ ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ও সদর ইউনিয়নে গত সোমবার দিবাগত রাতে ১৫ জন মাঝি-মাল্লাসহ তিনটি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে নৌকার মালিকেরা দাবি করেছেন।

নৌকার মালিক জাহাজপুরার শেখ আহামঞ্চদ, আবদুল মালেক ও হাবিরছড়া এলাকার বাসিন্দা নূর আহামঞ্চদ ওরফে সূর্য মিয়া জানান, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো প্রতিটি ইঞ্জিনচালিত নৌকায় পাঁচজন করে মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। এ সময় ‘সাত বাইন’ নামক এলাকায় দমকা হাওয়ার কবলে পড়ে মাঝি-মাল্লাসহ তিনটি নৌকা ডুবে যায়। পরে ভোররাতে নূর আহামঞ্চদের মালিকানাধীন নৌকার চার জেলে লম্বরি ঘাট দিয়ে জারিকেনের সহযোগিতায় সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হলেও ১১ জেলেসহ নৌকা তিনটি নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন বাহারছড়ার জাহাজপুরা গ্রামের নুরুল আলম, সৈয়দ আলম, আবদুল মালেক, আতাউল্লাহ, আবদুল্লাহ, সাইফ উল্লাহ, রহমত উল্লাহ, করিম উল্লাহ, ছলিম উল্লাহ, সফি উল্লাহ ও শাহ আলম।