তিনটি পাটের গুদাম ও ১০টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে রোববার রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডে তিনটি পাটের গুদামসহ ১৩টি দোকান পুড়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে কপিল পান্ডের মুদিদোকান, দীলিপ হালদারের কাপড়ের দোকান, নিত্যানন্দ রায়ের মুদিদোকান, শৈলেন বিশ্বাসের পাটের গুদাম, ফুলচাঁদ ঢালীর পাটের গুদাম, প্রেমানন্দ বিশ্বাসের পাটের গুদামসহ ১৩টি দোকান পুড়ে গেছে। এর আগেও দুবার শৈলেন বিশ্বাসের পাটের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানমালিক জানান, শৈলেন বিশ্বাসের পাটের গুদামের বিমা থাকার কারণে তিনি পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান।তবে শৈলেন বিশ্বাস মুঠোফোনে বলেন, ‘চার বছর আগে একবার আমার পাটের গুদামে আগুন লেগেছিল। এবার পাটের গুদাম থেকে আগুন লাগেনি। আমার কোনো বিমা করা নেই। ব্যাংক লোন আছে।’স্থানীয় ভাঙ্গারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইচ্ছাকৃত আগুন দেওয়ার ঘটনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’