তিনটি পুরস্কার মাত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএন স্কুলের ছাত্রী সাবরিনা মনসুর। সে প্রশ্ন করেছিল, ব্যাংকের চেকবইয়ে টাকার অঙ্কের সঙ্গে মাত্র লেখা হয় কেন? যেমন পাঁচ কোটি টাকা মাত্র। ‘পাঁচ কোটি’ তো অনেক টাকা, সেটা কী করে ‘মাত্র’ হয়! অধ্যাপক মহাম্মদ দানীউল হক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, এই ‘মাত্র’ অর্থ হলো ‘মাত্রা’ পাওয়া। অর্থাৎ এর বেশি নয়।
অনুষ্ঠান শেষে দেখা গেল, সাবরিনা তিনটা পুরস্কার পেয়েছে। বললাম, ‘এখন কি আমরা “তিনটি পুরস্কার মাত্র” বলব?’ শুনে সে হাসে।
ও হ্যাঁ, পুরস্কার নেওয়ার সুযোগে অধ্যাপক দানীউল হকের কাছ থেকে একটা অটোগ্রাফও নিয়ে নিয়েছিল সে। যেখানে দানীউল হক লিখেছেন, ‘শিখতে গিয়ে ভয় পেয়ো না!’