তিনটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন, কর্মঘণ্টা আট ঘণ্টা নির্ধারণ এবং কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা পৃথক বিক্ষোভ করেছেন।গতকাল মঙ্গলবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত শ্রম অধিদপ্তরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শকের কার্যালয়ের সামনে তাঁরা এই বিক্ষোভ করেন।শ্রম অধিদপ্তরের কলকারখানা ও প্রতিষ্ঠানগুলোর পরিদর্শক জাকির হোসেন জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রপ্তানিমুখী পোশাক কারখানা মোল্লা গার্মেন্টসের ১৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। মঙ্গলবার মালিকপক্ষের লোকজন আসার কথা থাকলেও তাঁরা আসেননি। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত মনোয়ারা গার্মেন্টসের ৫০ জন শ্রমিক তাঁদের পাওনা দুই মাসের বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করেছেন।অন্যদিকে, টানবাজার এলাকার রপ্তানিমুখী সোয়েটার কারখানা ‘অরপ্যাট সোয়েটার’-এর শ্রমিকেরা আট ঘণ্টা কর্মঘণ্টা এবং অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমসহ ১৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।