তিনটি প্যানেল মেয়র পদে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ্রসিটি করপোরেশনের তিনটি প্যানেল মেয়র পদে নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্যানেল মেয়র পদে কাউন্সিলররা কাকে বেছে নেবেন, এ নিয়ে চলছে শেষ মুহূর্তের জল্পনা-কল্পনা। প্যানেল মেয়র প্রার্থী ক্ষমতাসীন দলের দুজন কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগে ১৩টি করে মামলা রয়েছে। প্যানেল মেয়র নির্বাচনকে কেন্দ্র করে টাকা দিয়ে ভোট কেনাবেচার বিষয়টি অনেকটা প্রকাশ্যেই চলছে। প্রার্থীরা নগদ টাকা ও উপঢৌকন দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যেই নানা রকম দেনদরবার চলছে। প্রার্থীরা ধরনা দিচ্ছেন কাউন্সিলরদের বাড়ি বাড়ি। সূত্র জানায়, আজ সিটি করপোরেশনের প্রথম সভায় প্যানেল মেয়র পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সভার ৭ নম্বর কার্যসূচিতে প্যানেল মেয়র নির্বাচনের বিষয়টি রাখা হয়েছে। পৃথক তিনটি প্যানেল মেয়র পদে মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদের চেয়ে প্রার্থী বেশি হওয়ায় সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নয়টি নারী আসনের নয়জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে তিনজন প্যানেল মেয়র বেছে নেবেন।