বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পানি উৎপাদন, বিক্রি ও বিতরণ করায় এবং এস পিওর ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও মালিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সরকারের মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।গতকাল শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় ভ্রাম্যমাণ আলাদত এই রায় দেন। প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ওয়ালী উল্লাহকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।এদিকে, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পানি উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে রাজধানীর কল্যাণপুরের নুহা ফুডস অ্যান্ড কেমিক্যালের ব্যবস্থাপক মোহাম্মদ সেন্টু হাসানকে দুই মাসের কারাদণ্ড ও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই অভিযোগে মিরপুরের পীরেরবাগের মা রওশন ফাতেমা ফুডস অ্যান্ড কেমিক্যালের ব্যবস্থাপক মোহাম্মদ লাভলুকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।