তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি নতুন বই প্রকাশিত হয়েছে আজ। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই তিনটি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন বই তিনটি হলো অমর সাহা রচিত ‘টিপাইমুখ থেকে তিস্তা, দণ্ডকারণ্য থেকে ছিটমহল এবং সিরাজের মুর্শিদাবাদ’, শ্যামলী মণ্ডলের ‘টুঙ্গীপাড়ার সেই ছেলেটি’ ও সালমা বেগমের ‘পোড়ামন’। অমর সাহা প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আয়োজিত আলোচনা সভার প্রধান আলোচক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, টিপাইমুখ এবং তিস্তা দুটোই গুরুত্বপূর্ণ ইস্যু। এ নিয়ে বাংলাদেশ ও ভারতে প্রচুর আলোচনা হয়েছে। তিনি অমর সাহার ‘টিপাইমুখ থেকে তিস্তা, দণ্ডকারণ্য থেকে ছিটমহল এবং সিরাজের মুর্শিদাবাদ’ বই সম্পর্কে বলেন, সরেজমিনে পরিদর্শন করে বইটি লেখা হয়েছে। আগ্রহী পাঠকের জন্য এটি তথ্যবহুল বই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদ।
অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে লেখকেরা আলোচনা করেন। এ ছাড়া আলোচনায় অংশ নেন কবি ও কথা সাহিত্যিক শ্যামলী মণ্ডল। বই তিনটি প্রকাশ করেছে অমর প্রকাশনী।