তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) খুলনা, জামালপুর ও চট্টগ্রামে প্রায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার তিনটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে দুটি বেসরকারি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। খবর বাসসরখুলনায় ৯৯.৩৮২ মেগাওয়াট ও জামালপুরে ৯৪.৮৪৩ মেগাওয়াট ক্ষমতার দুটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে পিডিবি ও কনসোর্টিয়াম অব মিউচিয়ারা কনসোলিডেটেড এসডিএন বিএইচডি, মালয়েশিয়া অ্যান্ড পাওয়ার প্যাকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।চট্টগ্রামে ১০৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে পিডিবি ও কনসোর্টিয়াম অব কনফিডেন্স সিমেন্ট লিমিডেট রিউরলেক পিএলসি অ্যান্ড এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।