প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিষাক্ত রাসায়নিক ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা এলাকার তিনটি বেকারিকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বেকারি থেকে ৩৫ কেজি বিষাক্ত রাসায়নিক জব্দ করে তা ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিন্টু চৌধুরীর নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঢাকা স্ট্যান্ডার্ড বেকারিকে ৩৫ হাজার, তিতাস বেকারিকে ১০ হাজার এবং কামরুল বেকারিকে চার হাজার টাকা জরিমানা করেন। জেলার ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর আবদুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবদুল গফুরসহ জেলা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করেন।