তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে সুপারি বিক্রি ও খাদ্যে রাসায়নিক মেশানোর অপরাধে নীলফামারীর সৈয়দপুর শহরে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন এ অভিযান চালান।
আফসানা পারভিন বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সুপারি বিক্রির অপরাধে পাইকারি বিক্রেতা নজরুল ইসলামের আড়তকে পাঁচ হাজার ও মো. শাহজাহানের ঢাকা ট্রেডার্স নামের আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া খাদ্যে রাসায়নিক উপাদান মেশানোর অপরাধে আজিমুদ্দিন সুইটমিট নামের প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।