তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট ১৪০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।নারায়ণগঞ্জের পাগলায় তিন বছর মোয়াদি ৫০ মেগাওয়াট ক্ষমতার প্লান্ট স্থাপন করবে যৌথভাবে জয়েন্ট ভেনচার অব বাংলাদেশ ডিজেল পাওয়ার লিমিটেড, প্রিমডিয়াল এনার্জি লিমিটেড ও এগ্রো জার্মান লিমিটেড। এ ছাড়া রাজশাহীর কাটাখালীতে পাঁচ বছর মেয়াদি ৫০ মেগাওয়াট প্লান্ট স্থাপন করবে নর্দান পাওয়ার সলিউশন লিমিটেড। আর সৈয়দপুরে তিন বছর মেয়াদি ৪০ মেগাওয়াট প্লান্ট স্থাপন করবে এপিআর এনার্জি লিমিটেড।গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার চার থেকে নয় মাসের মধ্যে বিদ্যুতের সরবরাহ পাওয়া যাবে। নর্দান ছাড়া বাকি দুই কেন্দ্র পরিচালিত হবে ডিজেল তেল দিয়ে। আর নর্দান পরিচালিত হবে ফার্নেস তেল দিয়ে। সূত্র জানায়, নর্দান থেকে সাত টাকা ৭৮ পয়সা, পাগলা থেকে ১৩ টাকা ৯৭ পয়সা এবং সৈয়দপুর থেকে ১৪ টাকা ৮০ পয়সা দরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে সরকার।