তিনটি রোগনির্ণয় কেন্দ্রকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ বিকারক (রিএজেন্ট) ব্যবহারের দায়ে চট্টগ্রাম নগরের তিনটি রোগনির্ণয় কেন্দ্রের কর্মীদের ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শাহেদা সুলতানা প্রথম আলোকে জানান, মেয়াদোত্তীর্ণ বিকারক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত কয়েকটি রোগনির্ণয় কেন্দ্রে অভিযান চালান। অভিযানে উত্তর পতেঙ্গার জনতা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ বেলালকে ২ লাখ টাকা, ল্যাব টেকনিশিয়ান কানন বড়ুয়া ও এক্স-রে টেকনিশিয়ান মো. হাছানকে ৫০ হাজার টাকা করে জমিানা করেন। এ ছাড়া বন্দর দক্ষিণ হালিশহরের কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক অমল কান্তি দাসকে ১ লাখ টাকা এবং একই এলাকার বন্দর ল্যাব ডায়াগনস্টিকের বিপণন কর্মকর্তা আহসানুল হক ও ল্যাব টেকনোলজিস্ট গৌতম কুমার পালকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই অভিযান পরিচালনা করেন।