তিনটি শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গত আট দিনে তিনটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গত বুধবার বিকেলে পুকুরপাড় থেকে সাজু মিয়ার শিশুকন্যা আইরীন আক্তারের (৫) লাশ উদ্ধার করা হয়। এর দুদিন আগে ৮ জুলাই ধান খেত থেকে নিয়ামত আলীর শিশুকন্যা তানজিনার (৫) লাশ উদ্ধার হয়। ২ জুলাই খালপার থেকে মিঠু মিয়ার শিশু পুত্র হাফিজুল্লাহর (৪) লাশ উদ্ধার হয়। তিনটি শিশুই আগের দিন সন্ধ্যায় নিখোঁজ হয়।  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।