তিনটি স্থানই বুয়েটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম তিনটি স্থানই দখল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শুক্রবার জাতীয় আই ফেস্টিভ্যালের দ্বিতীয় পর্বে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব দুই দিনব্যাপী ওই উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮৫টি দল অংশ নেয়। এতে বুয়েট ‘এনহিলেটর’ প্রথম, বুয়েট ‘এইটারনিটাস’ দ্বিতীয় এবং বুয়েট ‘আবার আসিব ফিরে’ তৃতীয় স্থান দখল করে। বিজ্ঞপ্তি।