তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ায় গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া বান্দরবানের লামা ও চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও এক ট্রাকচালক নিহত হন৷ প্রতিনিধিদের পাঠানো খবর:
সীতাকুণ্ড: গতকাল সকাল ১০টার দিকে বারআউলিয়ায় অটোরিকশা করে মেয়ে অনন্যাকে (১০) স্কুলে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম (৪০)। অটোরিকশাটি বারআউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনন্যা নিহত হয়। গুরুতর আহত হন তার বাবা জাহাঙ্গীর আলম ও পাশে থাকা জান্নাতুন নাহার (৭)৷ পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। অনন্যা সোনাইছড়ি হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ও জান্নাতুন নাহার দ্বিতীয় শ্রেণিতে পড়ত৷
বান্দরবান: লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নে বিদ্যালয়ে ছাত্রছাত্রী বহনকারী একটি িজপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে মিডো মং মারমা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত ও ১৪ জন আহত হয়েছে৷ আহত একছাত্রী ও এক ছাত্রের অবস্থা গুরুতর বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানিয়েছেন। তবে তিনি দুজনের নাম জানাতে পারেননি।
ফাসিয়াখালি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এলাকার লোকজন আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট িখ্রষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও মামণি হাসপাতালে নিয়ে যায়৷
পটিয়া: গতকাল সকাল পৌনে আটটার দিকে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাঈদ হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন তিনজন। নিহত চালক পটিয়া উপজেলার জুলধা ইউনিয়নের দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন একই এলাকার ট্রাকের শ্রমিক নুরু ছালাম (৪৬), আবদুস ছালাম (৩০) ও ইকবাল হোসেন (২৩)৷ ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ারদিঘি এলাকায়৷