তিনটি হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন
টাঙ্গাইল, মেহেরপুর ও বাগেরহাটে তিনটি হত্যা মামলার রায়ে আদালত গত রোববার ও গতকাল সোমবার আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খরব:টাঙ্গাইল: দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান গতকাল শুকুর মাহমুদকে স্ত্রী আকলিমাকে হত্যার দায়ে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। তিনি ঘাটাইল উপজেলার কাজলা নাগবাড়ী গ্রামের আফছার আলীর ছেলে।মেহেরপুর: জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ টি এম মেসবাহ-উদ-দৌল্লা গত রোববার গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের কাবিরুল ইসলাম হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাসের আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন একই উপজেলার নওদাপাড়া গ্রামের মোমিন, তনু ও লিটন। এঁদের বয়স ৩৪ থেকে ৩৭ বছরের মধ্যে।বাগেরহাট: অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম গত রোববার জেলে জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে (৪৩) হত্যার দায়ে সহযোগী চার জেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।