প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তিনটি আবাসিক হলে প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ পদে যোগদান করেছেন বলে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশ চন্দ্র রায় এবং শহীদ মুখতার ইলাহী হলে সহকারী প্রভোস্ট পদে চারজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।