তিনটিতে আ.লীগের প্রার্থী মেয়র নির্বাচিত একটিতে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চারটি পৌরসভার নির্বাচনে দুটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচিত মেয়ররা হলেন কোম্পানীগঞ্জের বসুরহাটে আবদুল কাদের মির্জা ও হাতিয়ায় এ কে এম ইউছুফ আলী। তাঁরা দুজনই বর্তমান মেয়র।
এ ছাড়া বেগমগঞ্জের চৌমুহনীতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সল এগিয়ে রয়েছেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোট গ্রহণ সম্পন্ন হওয়া ১০টি কেন্দ্রে নৌকা প্রতীকে আক্তার হোসেন পেয়েছেন ৭ হাজার ৩৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহির উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৭৬৩ ভোট।
চাটখিল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।