তিনতলা ভবন ভেঙে ও দেবে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের তিনতলা ভবন ভেঙে ও দেবে যাচ্ছে। গতকাল সোমবার ইউএনও তাহমিনা আক্তার ওই ভবন পরিদর্শন শেষে কলেজ ছুটি ঘোষণা করতে নির্দেশ দেন।
জানা গেছে, ১৯৯৪ সালে তিনতলা ভবনটি নির্মাণ করা হয়। এটিতে পাঁচটি শ্রেণীকক্ষ, একটি শিক্ষক মিলনায়তন ও স্নাতক সম্মান (অনার্স) বিভাগের দুটি বিভাগীয় প্রধানের কার্যালয় রয়েছে। ভবনটির পাশ দিয়ে পৌরসভা নাগরিকদের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য নর্দমা নির্মাণ করে। কয়েক দিন আগে নর্দমা ধসে পড়ে। গত রোববার দিনভর বৃষ্টি হওয়ায় ধসে পড়া নর্দমার পাশ দিয়ে অতিমাত্রায় পানি প্রবাহিত হয়। এতে কলেজের ওই ভবনের নিচের মাটি সরে যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম খান জানান, ইউএনওর নির্দেশে গতকাল দুপুরে কলেজ ছুটি ঘোষণা করা হয়।