তিনবারের সাংসদ এবার স্বতন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন জেলা বিএনপির সভাপতি। তিনবার ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সেই নেতা শহিদুল ইসলাম। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।
এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমীন। তাঁরা দুজনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু স্থানীয় দলীয়
নেতা–কর্মী ও জনগণ এতে খুবই ক্ষুব্ধ। কেননা দশটা বছর এলাকার নেতা–কর্মীদের নিজ হাতে সংগঠিত করেছি।’