তিনবিঘা করিডরে দুই দেশের পতাকা একসঙ্গে নামবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তের তিনবিঘা করিডর পয়েন্টে একসঙ্গে বিউগলের সুরে দুই দেশের জাতীয় পতাকা নামবে আগামী ১ নভেম্বর থেকে।তিনবিঘা করিডরে ১৯৯২ সাল থেকে ভারতের জাতীয় পতাকা ওঠানো-নামানো হলেও বাংলাদেশের জাতীয় পতাকা ওঠানো-নামানোর কোনো ব্যবস্থা ছিল না।সূত্র জানায়, গত সেপ্টেম্বরে ঢাকায় বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে লালমনিরহাট জেলার অন্তর্গত বাংলাদেশ-ভারত সীমান্তের তিনবিঘা করিডর পয়েন্টে দুই দেশের জাতীয় পতাকা একসঙ্গে নামানোর সিদ্ধান্ত হয়।