তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খুলে রাখার দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত তিনবিঘা করিডোরখ্যাত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার ‘মুক্তি দিবস’ আজ ২৬ জুন শনিবার। ২৪ ঘণ্টা করিডোর খুলে রাখার দাবিতে দহগ্রাম-আঙ্গরপোতা সংগ্রাম পরিষদের ব্যানারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে ছিটমহলবাসী। ১৯৯২ সালের ২৬ জুন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ছিটমহলটির মালিকানা বাংলাদেশের কাছে হস্তান্তর করে। তখন থেকেই দিনটিকে ‘মুক্তি দিবস’ হিসেবে পালন করে সেখানকার মানুষ। সংগ্রাম পরিষদের সভাপতি ও দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রামাণিক জানান, দিনের বেলা তাঁদের বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকতে দেওয়া হলেও রাত নামলেই করিডোর বন্ধ করে দেওয়া হয়।