তিনি অবেদনবিদ, করেন অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে তিনি একজন অবেদনবিদ৷ সরকারি খাতাতেও তাঁর পরিচয় তাই৷ অবেদনবিদ হিসেবে চাকির করেন সরকারি হাসপাতালে৷ বাস্তবে তিনি কখনো শল্য চিকিৎসক, কখনো-বা গাইনি সার্জন৷
এক-দুটি ক্লিনিকে নয়, অস্ত্রোপচার করেন বগুড়া ও নওগাঁর বেশ কয়েকটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে৷ বছরে শতাধিক প্রসূতির অস্ত্রোপচার হয় তাঁর হাতে৷ তাঁর ভুল অস্ত্রোপচারে রোগী মারা যাওয়ার নজিরও আছে৷
এই চিকিৎসকের নাম ইস্কান্দার আলী৷ তিনি নওগাঁ সদর হাসপাতালের কনসালটেন্ট (অবেদনবিদ)৷ নওগাঁর সিভিল সার্জন জানিয়েছেন, অবেদনবিদের সনদ ছাড়া ইস্কান্দার আলীর আর কোনো সনদ নেই৷
স্থানীয় লোকজন জানান, বগুড়ার আদমদীঘি, সান্তাহার ও নওগাঁ শহরের অন্তত ১০টি বেসরকারি ক্লিনিক, হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার করছেন ওই ব্যিক্ত৷ নওগাঁ শহরেও তাঁর মালিকানাধীন একটি ক্লিনিক রয়েছে৷ সেখানে প্রতিদিন কোনো না কোনো অস্ত্রোপচার হচ্ছে তাঁর হাতে৷
নওগাঁর সিভিল সার্জন আলাউদ্দিন আলী প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালে অবেদনবিদ হিসেবে কর্মরত থেকে কেউ গাইিন সার্জন হিসেবে অস্ত্রোপচার করতে পারেন না৷ এটা বেআইনি ও অনৈতিক কাজ৷ বিষয়টি তদন্ত করে দেখা হবে৷ তিনি জানান, ওই চিকিৎসকের এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যানেসথেসিস্ট সনদ ছাড়া অন্য কোনো সনদ নেই৷
ইস্কান্দার আলী প্রসূতি ও অ্যাপেনন্ডিসাইটিসের অস্ত্রোপচার করেন বলে এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন৷ তবে তিনি দাবি করেন, তিনি এমবিবিএস ডিিগ্র অর্জনের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যানেসথেসিস্ট হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন৷ এ ছাড়া একই মেডিকেল কলেজ থেকে ‘ইমারজেন্সি অবস্টেটিক কেয়ারে’র (গাইনি) ওপর প্রশিক্ষণ নিয়েছেন৷ অস্ত্রোপচারের জন্য ছয় মাসের শল্য চিকিৎসকের প্রশিক্ষণ রয়েছে তাঁর৷ এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে৷ অস্ত্রোপচারের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনি অনুমোদনও নিয়েছেন বলে দাবি করেছেন৷ তবে অনুসন্ধানে জানা গেছে, অস্ত্রোপচারের জন্য তিনি যেসব প্রশিক্ষণের কথা বলছেন, সেসব প্রশিক্ষণের সনদ তাঁর কাছে নেই৷ প্রতিবেদকদ্বয়ের কাছে তিনি এসব সনদ দেখাতেও অপারগতা প্রকাশ করেন৷
ইস্কান্দার আরও বলেন, ‘নওগাঁ, সান্তাহার ও আদমদীঘি সদরের বেশ কয়েকটি ক্লিনিকেই প্রসূতিসহ নানা ধরনের অস্ত্রোপচার করতাম৷ তবে এখন আর আগের মতো অস্ত্রোপচার করি না৷ কেউ বেশি অনুরোধ করলে অস্ত্রোপচার করি৷ আর নিজের ক্লিনিকে নিয়মিতই অস্ত্রোপচার করি৷’
কয়েকটি ক্লিনিকের মালিক ও চিকিৎসকেরা জানান, এই অবেদনবিদ অস্ত্রোপচার করতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, ২০০৬ সালের মার্চে সান্তাহার ক্লিনিকে উপজেলার দমদমা গ্রামের হাফিজার রহমানের ছেলে কলেজছাত্র সুমন মিয়ার অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করেছিলেন ইস্কান্দার৷ ভুল অস্ত্রোপচারে মারা যান সুমন। এ ছাড়া গত বছর নওগাঁর ‘প্রাইম ল্যাব’ ক্লিনিকে ইস্কান্দারের ভুল চিকিৎসায় মারা যায় একটি শিশু। তবে ইস্কান্দার আলী বলেন, ‘আমি অস্ত্রোপচারের পর কোনো ক্লিনিকে কেউ মারা গেছে—এমনটা মনে পড়ছে না।’
সরেজমিনে ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের সুরমা ও একতা ক্লিনিক; সান্তাহারে মমতা ক্লিনিক, সান্তাহার ক্লিনিক, ফেমাস ক্লিনিক, সুরমা ক্লিনিক এবং দিতি ক্লিনিকে অবেদনবিদের পাশাপাশি তিনি প্রসূতির অস্ত্রোপচার করেন৷
মমতা ক্লিনিকের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি অস্ত্রোপচারে রোগীকে অচেতন করতে ইস্কান্দার আলী এক থেকে দেড় হাজার টাকা নেন৷ এ ছাড়া প্রসূতি অস্ত্রোপচারের জন্য নেন আরও তিন-চার হাজার টাকা৷