তিনি একাই বিদ্যালয় সামলান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার দেওপাড়া বিলমালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের কার্যক্রম চলছে একজন শিক্ষক দিয়ে। ফলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ থাকলেও তিনজন দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারুল এক বছরের প্রশিক্ষণের জন্য রাজশাহী পিটিআইয়ে যাওয়ার পর দুই সহকারী শিক্ষক শামসুর রহমান ও দীপা সুলতানাকে পাঠদানের কার্যক্রম চালাতে হয়। দেড় শতাধিক ছাত্রছাত্রীকে তাঁরাই সামলিয়ে আসছেন।এদিকে শিক্ষকসংকট থাকা অবস্থায় গত ১ জানুয়ারি বিদ্যালয়ের আরেক শিক্ষক দীপা সুলতানাকেও এক বছরের প্রশিক্ষণের জন্য রাজশাহী পিটিআইয়ে পাঠায় কর্তৃপক্ষ। সেই থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুর রহমানকে বিদ্যালয়ের যাবতীয় দায়িত্ব পালন করতে হচ্ছে। তাঁকেই পাঠদান থেকে যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ‘বিষয়টি আমার মাথায় রয়েছে। নতুন জেলা শিক্ষা কর্মকর্তা যোগদান করেছেন। আমি তাঁর সঙ্গে আলাপ করে বিষয়টি সুরাহা করব।’