তিনি যুদ্ধাপরাধের বিচার করবেন তা পাগলেও বিশ্বাস করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেছেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ভয় পান বলেই গণজাগরণ মঞ্চ বন্ধ করার দাবি জানিয়েছেন। ক্ষমতায় গেলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন, তা পাগলেও বিশ্বাস করবে না।গতকাল শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ মার্চের জনসভা সফল করতে ঢাকা মহানগরের সাংসদদের সঙ্গে প্রস্তুতি সভার পর সংবাদ ব্রিফিংয়ে হানিফ এ কথা বলেন। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৮ মার্চের জনসভায় ব্যাপক লোকসমাগম করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে ঢাকা মহানগরের সাংসদদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়।ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক সরে গেছেন।... জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিহত করতে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষায় একে গণহত্যা বলছেন। কিন্তু এর দায়ভার খালেদা জিয়াকেই নিতে হবে।’‘যুদ্ধাপরাধীদের’ বিচার করার ব্যাপারে খালেদা জিয়ার সাম্প্রতিক প্রতিশ্রুতির বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তাঁর এ বক্তব্যের চেয়ে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার আর কিছুই হতে পারে না।’বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযান গণতন্ত্রের জন্য শুভ কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, রাজনৈতিক দলের অফিসে পুলিশের অভিযান নতুন কিছু নয়। এর আগে আওয়ামী লীগের অফিসেও হামলা চালানো হয়েছে। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। গুলি করা হয়েছে।প্রস্তুতি সভায় হাবিবুর রহমান সিরাজ, বদিউজ্জামান ভূঁইয়া, এম এ আজিজ, কামাল আহমেদ মজুমদার, মোস্তফা জালাল মহিউদ্দিন, আসলামুল হক আসলাম, ইলিয়াস উদ্দিন মোল্লা, সানজিদা খানম, সুজিত রায় নন্দীসহ ঢাকার সাংসদ ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।