তিনি ১১ মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার বর্তমান মেয়র সানোয়ার হোসেন মনোনয়নপত্রের হলফনামায় ১১টি মামলার উল্লেখ করেছেন। এর মধ্যে ছয়টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটি মামলা বিচারাধীন। গত সাড়ে আট বছরে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়েছে বলে জানা গেছে। হলফনামা সূত্রে জানা গেছে, বর্তমান মেয়রের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ধারায় মারামারি, চাঁদাবাজি, দ্রুতবিচার, বনের গাছ চুরি ও প্রতারণাসহ নানা মামলা রয়েছে। সখীপুর পৌরসভার একাধিক ভোটার জানান, হলফনামা না থাকলে মেয়রের বিরুদ্ধে যে এতগুলো মামলা রয়েছে তা জানা যেত না। সানোয়ার হোসেন দাবি করেন, এসব মামলা মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক।