প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে তরুণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে মেয়র প্রার্থী করার দাবিতে গত বুধবার সভা ডেকেছিলেন পৌরসভার আনন্দনগর মহল্লাবাসী। তবে আনোয়ার হোসেন নিজেই সভায় উপস্থিত ছিলেন না। আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতিউর রহমানের সভাপতিত্বে ওই সভায় বক্তারা দাবি করেন, আনোয়ার হোসেন এলাকায় পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। রাজনীতি ছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আনোয়ার হোসেন বলেন, পৌরবাসীর দাবির প্রতি তাঁর সমর্থন রয়েছে, তবে দলীয় সিদ্ধান্তের বাইরে নয়।