তিমির লাল দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তিমির লাল দত্ত (৬৩) আর নেই। গতকাল রোববার সকালে রাজধানীর বাসাবোর বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিমির লাল দত্ত স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিমির লাল দত্ত কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে। বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর বাসস থেকে গত মাসেই অবসর নেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর গতকালই শেষকৃত্যের জন্য তাঁর মরদেহ বরিশালে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাসস