তির খেলার নামে জুয়া বন্ধের দাবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পশ্চিম জাফলং ও পূর্ব জাফলংসহ কয়েকটি ইউনিয়নের হাটবাজারে অবাধে চলছে তির খেলার নামে জুয়া। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ এবং স্মারকলিপি দেওয়া হলেও এটি বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ জুয়া বন্ধে গতকাল সোমবার পাঁচটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
১৮ জুলাই প্রথম আলোয় ‘তির খেলার নামে চলছে জুয়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
স্মারকলিপি দেওয়া সংগঠনগুলো হলো খাদেমুল কোরআন পরিষদ জাফলং, প্রজন্ম জাফলং, বন্ধন সমাজকল্যাণ সংঘ, দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটি গোয়াইনঘাট ও মোহামঞ্চদপুর মিতালী সংঘ। সংগঠনের নেতারা জানান, উপজেলার পূর্ব জাফলংয়ের বল্লাঘাট, মামারবাজার, মোহামঞ্চদপুর, তামাবিল, নলজুরি, জাফলং, সানকীভাঙ্গা নতুনবাজার, রাধানগর বাজার, জাফলং চা-বাগান, লন্ডনী বাজার, সংগ্রাম পুঞ্জি, নকশিয়া পুঞ্জি, লামা পুঞ্জি, পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর বাজার, পীরের বাজার, পান্তুমাই, আহারকান্দি ও গোয়াইনঘাট উপজেলা সদরে অবাধে এই জুয়া চলছে।
সামাজিক সংগঠন প্রজন্ম জাফলংয়ের সভাপতি করিম মাহমুদ বলেন, ‘সঞ্চারকলিপি দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তবু জুয়া বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘জুয়া পরিচালনাকারীরা খুবই চালাক। অভিযান চালিয়েও এদের ধরা সম্ভব হচ্ছে না।’
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলাম বলেন, জুয়া বন্ধ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।