তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কিনে ধরা পড়েন তিনি। এরপর তাঁকে হাজির করা হয় আদালতে। আদালতের কাছে ক্ষমা চান তিনি। তাই আদালত শুধু তাঁকে তিরস্কার করেন। এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। ইলিশ কেনার দায়ে ওই উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী মো. মহসিন মিয়াকে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী হাকিম ফারহানা ইসলাম তিরস্কার করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, মহসিন বরদিয়া বাজার থেকে তিনটি ইলিশ কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।