তিরস্কার করা সেই শিক্ষককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের তিরস্কার করা সেই শিক্ষক পারভিন খাতুনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তিনি গতকাল সোমবারই নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশরেকীন বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় গত রোববার পারভিন খাতুনকে বিদ্যানন্দকাঠি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।’ তিনি বলেন, গতকাল সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এ ছাড়া এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিরস্কার সংক্রান্ত একটি খবর গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয়।