প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যগোষ্ঠীর চার দশক পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছয় দিব্যাপী নাট্যোৎসব কাল ১৬ মে শুক্রবার থেকে শুরু হবে। উৎসবের প্রথম দিন ১৬ মে লোক নাট্যদলের কুঞ্জুস, ১৭ মে অরিন্দমের কবি, ১৮ মে উত্তরাধিকারের মন তার শঙ্খিনী, ১৯ মে তির্যক নাট্যগোষ্ঠীর নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে, ২০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের দ্য ফাদার, ২১ মে গণায়ন নাট্য সম্প্রদায়ের কমরেডস হাত নামান মঞ্চস্থ হবে। উৎসবে প্রতিদিন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনায়তনে সন্ধ্যা সাতটায় নাটক পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।