তির্যকের নাট্যমেলা আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তির্যক নাট্যদলের উদ্যোগে আজ বুধবার থেকে চার দিনব্যাপী নাট্যমেলা শুরু হচ্ছে।
নাট্যদলটির ৪০ বছর পূর্তি উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) এ নাট্যমেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও দেশের বাইরে তিনটি নাট্যমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আজ বিকেল পাঁচটায় নাট্যমেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তির্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দার জানান, চার দিনব্যাপী মেলায় নাটকের প্রদর্শনী ছাড়াও প্রতিদিন বিকেল চারটায় টিআইসির লেকচার থিয়েটারে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে।
গত ৪০ বছরে তির্যক নাট্যদল ৪৩টি নাটকের দুই হাজার ৪৯৪টি প্রদর্শনী সম্পন্ন করেছে।