তিলকপুর স্টেশনে ট্রেন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে গতকাল মঙ্গলবার একটি মালবাহী ট্রেন বিকল হয়ে পড়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।আক্কেলপুর স্টেশনের মাস্টার খাদিজা খাতুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ওই মালবাহী ট্রেন বেলা সাড়ে ১২টার দিকে তিলকপুর স্টেশনের দুই নম্বর লাইনে এসে বিকল হয়ে পড়ে। লাইন পরিষ্কার না হওয়ায় এরপর থেকে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। আক্কেলপুর, সান্তাহার ও জয়পুরহাট স্টেশনে ট্রেনগুলো আটকে রয়েছে।বিকেল সাড়ে চারটায় আক্কেলপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন আটকে আছে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রী হাফিজার রহমান বলেন, ট্রেনটি দুপুর দুইটায় আক্কেলপুর স্টেশনে পৌঁছায়। এরপর থেকে ট্রেনটি এখানে আটকে আছে।