প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা। বয়স চার বছর এক মাস। নাড়িতে ছিদ্র হওয়ায় ছোট্ট এই শিশুটির শরীরে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। তিশা এখন ঢাকা শিশু হাসপাতালের তৃতীয় তলায় ছয় নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বেডে আছে। চিকিৎসকেরা বলেছেন, তিশার শরীরে আরও একবার অস্ত্রোপচার করতে হবে। তিশার বাবা মো. রফিকুল ইসলাম (তপন) সামান্য আয়ের বেসরকারি চাকরিজীবী। মেয়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তিনি এখন নিঃস্বপ্রায়। জায়গা-জমি বন্ধক দিয়ে এত দিন চিকিৎসার খরচ চালালেও এখন আর তাঁর পক্ষে খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই দেশের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিশার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম (তপন), সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২৩৪০১৬৬৯৪, করপোরেট শাখা, ব্যাংক এশিয়া, ১১০, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা-১২০৫। যোগাযোগ: ০১৭১৬৮০১৮৬১। বিজ্ঞপ্তি।