তিস্তা অনুচ্চারিত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের পতাকা

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে কি না, তা স্পষ্ট হলো না। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী বৈঠকে সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা ১৮–১৯ আগস্ট ঢাকা সফর করেন। সেই সফর নিয়ে এক প্রশ্নে বৃহস্পতিবার জানতে চাওয়া হয়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে কি না। জবাবে মুখপাত্র বলেন, সচিবের সফরে কী কী বিষয় নিয়ে দুই দেশের আলোচনা হয়েছিল, তা আগের ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়েছে। পারস্পরিক স্বার্থ সংবলিত বিভিন্ন বিষয়, কোভিড পরিস্থিতির মোকাবিলা ও তাতে সহায়তা, মুজিব বর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বর্ষপূর্তি উদ্‌যাপন, উন্নয়ন প্রকল্পে সহায়তা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সফল আলোচনা হয়েছে। ওই সফরের একটি প্রস্তাব ছিল, জেসিসি বৈঠক ডাকা। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সেই বৈঠক শিগগির ডাকা হবে। সেই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে দুই দেশের কথা হবে। জেসিসির বৈঠক কবে ডাকা হবে, সেটা অবশ্য জানানো হয়নি।