তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ মঙ্গলবার তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করছে জাতীয় পার্টি।ঢাকা থেকে শুরু হয়ে আগামীকাল বুধবার তিস্তা ব্যারাজের কাছে হেলিপ্যাড ময়দানে সমাবেশের মাধ্যমে শেষ হবে লংমার্চ। এতে নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।যাত্রাপথে আশুলিয়া, বিকেএসপি, টাঙ্গাইলের মির্জাপুর, এলেঙ্গা, সিরাজগঞ্জের অ্যারিস্টোক্রেট প্রাঙ্গণ, বগুড়ার শেরপুর, মাঝিড়া, মহাস্থানগড়, মোকামতলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাগি এবং রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে পথসভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।