প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানিবণ্টন ও ছিটমহল বিনিময় চুক্তি সই না হওয়ার পেছনে চক্রান্তের অভিযোগ করেছেন ভারতের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, এ চুক্তি সই করতে যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকায় যাওয়ার কথা ছিল, সেদিন তিনি যাননি। পাকিস্তানের রাষ্ট্রদূতও কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করেন। গতকাল রোববার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহাসমাবেশে বিমান বসু এসব অভিযোগ করেন। সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, এ চুক্তি সম্পাদিত হলে শেখ হাসিনা সরকারের সুবিধা হবে, এমন অজুহাতে সেখানকার (বাংলাদেশের) ‘মৌলবাদী শক্তি’ মাঠে নামে।