প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিদায়ী হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি শিগগির স্বাক্ষরিত হবে।বিদায়ী হাইকমিশনার গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠকে রাষ্ট্রপতি গত দুই বছর দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।ভারতকে বাংলাদেশের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে জিল্লুর রহমান ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।রজিত মিত্তার রাষ্ট্রপতিকে জানান, ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানমালা সম্প্রচারে তার দেশের সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। এটি কেব্ল অপারেটরদেরই দায়িত্ব। তারা চাইলে এ ধরনের সম্প্রচার শুরু করতে পারে। বাসস।