তিস্তা চুক্তি সম্পাদনে ভারতের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে অমীমাংসিত সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। প্রথম ধাপে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনে উদ্যোগী হয়েছেন তিনি।গত শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খুরশিদ বলেন, তিনি এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। চার সপ্তাহের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।সালমান খুরশিদ জানান, বাংলাদেশের হাসিনা সরকারের সঙ্গে সহযোগিতার পাশাপাশি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও তাঁরা কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাইছেন।