তিস্তা চুক্তির সব জানতেন মমতা আপত্তি তোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ফেরার পথে বিমানে বসে মমতার সম্পর্কে মুখ খুলেছেন। এ সময় মমতার প্রতি তাঁর অসন্তুষ্টির প্রকাশ ঘটে।ঢাকা সফরকালে মনমোহন সিং তিস্তা চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। তবে এ সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো কথা বলেননি। মনমোহন সিং সাংবাদিকদের বলেন, চুক্তি সম্পর্কে মমতাকে আগেই জানানো হয়েছিল। প্রায় এক মাস ধরে বিভিন্ন বিষয় তাঁকে জানানো হয়। তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে মমতার কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননকেও পাঠানো হয়। মেনন তিস্তা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। খসড়া চুক্তি দেখান। তারপর মমতার সম্মতি নিয়ে মেনন বাংলাদেশে গিয়েও কথা বলেন।মনমোহন আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির বৈঠকে তিস্তা নিয়ে প্রথম মতবিরোধ সামনে আসে। ওই বৈঠকে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী আপত্তি তোলেন। এরপর আবার মেননকে কলকাতায় পাঠানো হয়। তিনি ফের মমতার সঙ্গে কথা বলে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে যান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মেননকে কলকাতা পাঠাই। তিনি আবার ঢাকা যান। কিন্তু অন্য কিছু কারণ সামনে এসে যায়। মমতা জানান, তিনি ঢাকা যাবেন না। কেবল তখনই আমি তিস্তার প্রশ্নে তাঁর মতপার্থক্য আছে বলে উপলব্ধি করি। ভুল থেকেই তো শিক্ষা নিতে হবে।’ মনমোহন বলেন, মমতা তাঁর আপত্তির কথা শেষ মুহূর্তে জানিয়েছেন। অথচ চুক্তির খসড়া কী হয়েছে, তা তিনি অনেক আগেই জানতেন। তবে অন্য কিছু কারণের কোনো ব্যাখ্যা দেননি প্রধানমন্ত্রী।ফারাক্কার পানি বণ্টন চুক্তি সম্পাদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনমোহন বলেন, ‘ওই চুক্তির ক্ষেত্রে জ্যোতি বসুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।