তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে তিস্তা অববাহিকার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের সহস্রাধিক ঘরবাড়িতে হাঁটুপানি উঠেছে।ডিমলার ডালিয়া অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রমতে, উজান থেকে ঢল নেমে আসায় গতকাল ভোর ছয়টা থেকে ডালিয়ায় অবস্থিত তিস্তা সেচ প্রকল্পের তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৪ মিলিমিটার।