প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার পানি ভাগাভাগির সমাধান না হওয়ার আগেই আরেক অভিন্ন নদী চুর্নী নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বিতর্ক দানা বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দারা সীমান্ত নদী চুর্নীর পানির নমুনা দেশটির প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁরা অনুরোধ করেছেন, তিনি যেন ঢাকাকে এ নদীতে শিল্প বর্জ্য ফেলা বন্ধের অনুরোধ জানান। পদ্মার শাখা নদী মাথাভাঙ্গা থেকে বেরিয়ে সরু নদী চুর্নী বাংলাদেশের কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকে নদীয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে গিয়ে মিশেছে। হিন্দুস্তান টাইমস