তিস্তা ব্যারেজের ফাটল পরিদর্শনে পাউবোর প্রকৌশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে সৃষ্ট হওয়া ফাটল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরা। গত রোববারের ভূমিকম্পে ওই ফাটলের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার সকালে পাউবোর ঢাকার প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলী (নকশা) সাইদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষজ্ঞদল ফাটল স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে। দলে অন্য দুই সদস্য হলেন পাউবোর উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী সৈয়দ আহসান আলী ও ডিজাইন সার্কেল-৬-এর নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন।