তিস্তাকে জাতীয় নদী ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল রোববার রংপুরে মানববন্ধন, আলোচনা, নদীবিষয়ক গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রিভারাইন পিপল সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে আয়োজক সংগঠনের রংপুর বিভাগীয় সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এ টি এম জিন্নাতুল বাশার আলোচনা করেন। তাঁরা বলেন, দেশে ফুল, ফল, পশু, পাখি, উদ্যানসহ অনেক কিছুরই জাতীয় স্বীকৃতি আছে। অথচ নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পরও কোনো নদীকেই জাতীয় নদী ঘোষণা করা হয়নি। তাঁরা আন্তর্জাতিক নদী তিস্তাকে জাতীয় নদী ঘোষণার আহ্বান জানান।